সোমবার, ৬ জুন, ২০১৬

এসপি বাবুল-এর স্ত্রী হত্যা ও আমাদের দায়

ইনসেটে পরলোকগত মাহমুদা আক্তার মিতু
প্রেক্ষাপট: চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে চট্টগ্রামে তাদের বাসার কাছে গুলি করে হত্যা করা হয়েছে।


পর্যালোচনা: সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাসে বাবুল আক্তার লিখেছেন, “পুলিশের চাকরিতে সকলকে সন্তষ্ট করা সম্ভব নয়। হয় অভিযোগপত্র না হয় চুড়ান্ত রির্পোট। এর মাঝামাঝি কোনো অবস্থানে থাকার সুযোগ নেই। সে কারণে অনেকের বিরাগভাজন হয়ে থাকতে পারি। তবে এতটুকু বলতে পারি নিজ স্বার্থের জন্য কিছুই করিনি”।

বাস্তবতাও তাই, কারণ স্বার্থহীনভাবে কাজ করার প্রমাণ স্বরূপ দু দুবার রাষ্ট্রীয় পদক ``প্রেসিডেন্ট পুলিশ পদক '' পেয়েছেন ও একবার ``বাংলাদেশ পুলিশ পদক''ও পেয়েছেন ।

বাবুল আক্তার পুলিশের একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী  অভিযানসহ বহু অপরাধীর বিরুদ্ধে অভিযান চালিয়েছেন এবং সফল হয়েছেন । বলতে গেলে সন্ত্রাসী ও দাগি অপরাধীদের কাছে বাবুল একটা মূর্তিমান আতংকের নাম । মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে গিয়ে হারালেন প্রিয় স্ত্রীকে । 

তবে কেনো এমন হবে ? এমন হলে আরো বাবুল তৈরি হওয়ার পথ যে দুর্গম হয়ে যাবে ! দেশটার এই করুণ পরিণতির জন্য দায়ী কে ? কে এই দায় নিবে ? কে না এ দায় এড়াবে ? কয়েকদিনের তোড়জোড়ের পর সবকিছুই কি আবার স্তিমিত হয়ে যাবে ?

না, জনে জনে জিজ্ঞাসা করে, গুগল/ফেসবুকে সার্চ দিয়ে উত্তর না পেয়ে বাধ্য হয়ে জনৈক বন্ধুর সাথে কণ্ঠ মিলালাম,  
`` আমরা দুঃখিত এসপি বাবুল আক্তার। এই দেশ তোমাদের মত সৎ ,নির্ভিক ও সাহসী পুলিশের জন্য না । দুর্নীতি করলে, ঘুষ খেলে হয়তো তোমার বাড়ি, গাড়ি,  টাকা সবই হতো এবং সাথে আজ প্রিয়তমা স্ত্রীও জীবিত থাকতো। কিন্ত বেশি সৎ ছিলা দেখেই এই প্রতিদান পেলে। ''